জলবায়ু পরিবর্তনের কারণে বন্যা, ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও
পুনরাবৃত্তি বহুগুণ বৃদ্ধি পেয়েছে। প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারগুলো কোনো সঞ্চয় বা আর্থিক
সুরক্ষা ব্যবস্থা না থাকায় একটি দুর্যোগের ফলেই দীর্ঘমেয়াদী চরম দারিদ্র্যের শিকার হয়। বর্তমানে দুর্যোগের পর সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলো মূলত সাময়িক ত্রাণ, চাল-ডাল বিতরণ
বা এককালীন অনুদান প্রদান করে। তবে এই প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক বিলম্ব, তহবিল সংকট এবং
অস্বচ্ছতার কারণে প্রান্তিক মানুষ সঠিক সময়ে ক্ষতিপূরণ পায় না।
বর্তমানে চিন্তা করা হচ্ছে যে, সরকার বেসরকারি বা রাষ্ট্রায়ত্ত বীমা খাতের মাধ্যমে নিম্ন-আয়ের পরিবারগুলোর জন্য বিশেষ 'দুর্যোগ বীমা' চালু করবে যেখানে সরকার বেসরকারি বিমা কোম্পানির মাধ্যমে প্রিমিয়ামের কমপক্ষে ৭০-৮০% ভর্তুকি দেবে, আর এর অর্থ আসবে বিদ্যমান ত্রাণ বাজেট থেকে পুনর্বণ্টনের মাধ্যমে। ফলে সরকারি ত্রাণ খাদ্য ও আশ্রয়ের মতো অতি জরুরি মানবিক সহায়তায় সীমিত থাকবে।